
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্ভুত পরিস্থিতি; মিছিল, জমায়েত, আবাসিক হলের তালা ভাঙা ইত্যাদি সিন্ডিকেট সিদ্ধান্তের পরিপন্থী বলে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা এক প্রেস বিবৃতে এ কথা উল্লেখ করেন৷
বিবৃতিতে বলা আরও বলা হয়, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে।সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল খোলাসহ ৩ দফা দাবীতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং তালা ভেঙে হলে প্রবেশ করেন।