পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনিং লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডেল্টা স্পিনিংকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “বি” ক্যাটাগরির অধীনে আগামী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত BSEC Directive No. SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 dated October 27, 2015. অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাবে না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:১৩/২২/২/২০২১