বন্দরগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এয়ারপোর্ট কাস্টম ও কাস্টম গোয়েন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমের উপকমিশনার রোকসানা খাতুন ।
এ ব্যাপারে তিনি, উড়োজাহাজের দুটি আসনের নিচ থেকে স্বর্ণের ১৫০টি বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৭ কেজি ৫৫ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা বলে জানান তিনি।
সানবিডি/এনজে