দেশে মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকার দ্বিতীয় চালান দেশে এসেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে টিকার ২০ লাখ ডোজের চালান নিয়ে একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দ্বিতীয় চালানে আসা এসব টিকা রাতেই টঙ্গীতে বেক্সিমকোর ওয়ারহাউজে নেওয়া হয়েছে।
এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।
সানবিডি/এনজে