উন্নত জীবনের আশায় বিপজ্জনক পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪১ জনের প্রাণহান ঘটেছে। শনিবার ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম নিশ্চিত করেছে। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া থেকে ইউরোপে সাগর পাড়ি দিতে গিয়ে এসব শরণার্থী প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এবং ইউএনএইচসিআর বুধবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে যাত্রা করেছিল নৌকাটি। পরবর্তীতে দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
সানবিডি/এনজে