বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চালু হচ্ছে নতুন একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
বুধবার দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের পর ভারতের রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রবীন্দ্র কুমার ভার্মা সাংবাদিকদের এ কথা জানান।
এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, ছাপ্পান্ন বছর পার হয়ে গেছে। এবার ফের ভারত-বাংলাদেশের মধ্যে যোগসূত্র তৈরি হতে চলেছে। রেলপথে জুড়ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা। ২৬ মার্চ থেকেই দুই দেশের মধ্যে শুরু হবে যাত্রীবাহী রেল পরিষেবা।
সানবিডি/এনজে