ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ডইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেছেন।
শনিবার (ফেব্রুয়ারি-২৭) রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন।
কানাডিয়ান হাই কমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার মিজকোরিন পেট্রিসর, কানাডিয়ান হাই কমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস এবং মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।