
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হয়েছে জিওলজিক্যাল সায়েন্সেস লিগা (জিএস লিগা)। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ৪টি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লীগটি শুরু হয়েছে। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- দ্যা ফসিল, হার্ডনেস ১০, দ্যা ডাইনোসর, পেট্রিফাইড হান্টার।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার উদ্বোধনী খেলা দ্যা ফসিল ও হার্ডনেসের মধ্যকারু অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দ্যা ফসিল ১-০ গোলে জেতে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লীগটির শিরোপা প্রত্যাশী দ্যা ফসিল এর মালিকানায় রয়েছেন ৪২ তম ব্যাচের মাহাদী হাসান সৌখিন, রবিউল ইসলাম ও সাইফুর রহমানু সবুজ।
এদিকে আগামীকাল রোববার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্যা ডাইনোসর এর মুখেমুখি হবে ‘দ্যা ফসিল’।
আয়োজক কমিটির সদস্য ৪৩ তম ব্যাচের সৌরভ রহমান বলেন, ‘এই খেলার মাধ্যমে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।’
সানবিডি/ঢাকা/জাবি/কবির/এসএস