প্রায় দুই বছর বন্ধ থাকার আগামী ১৫ জুন থেকে কারখানা চালু করছে বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানির ৪৪৬তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্র মতে, মূলধনের সমস্যা, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং গুদাম মজুদ পণ্যে থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব দেখিয়ে ২০১৯ সালের ২৫ জুন এক মাসের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
প্রথমে এক মাসের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়।
এবার কোম্পানি জানিয়েছে, উৎপাদনকৃত সুতা বিক্রি হওয়ায় এবং গুদামে সুতার পরিমাণ কমে আসায় গত ২৩ ফেব্রুয়ারি এর পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর করার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে ১৫ জুন কারখানা চালু ও উৎপাদন শুরু করতে যাচ্ছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর