প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ ইন্স্যুরেন্স গ্রাহক আম্বার গ্রুপের ২ জন বীমা গ্রাহকের মৃত্যুজনিত বীমা দাবির চেক প্রদান করা হয়েছে।
বীমা দাবির ৩,০৯,৪৩২ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান আম্বার গ্রুপ এর প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
আম্বার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মোহিনী মোহন চক্রবর্তী, পরিচালক মানব সম্পদ ও প্রশাসন আম্বার গ্রুপ, এ, বি, এম সাইফুল হক, পরিচালক অপারেশনস্, আম্বার বোর্ড মিলস্ লিঃ, মোঃ আক্তারুজ্জামান, পরিচালক, সেলস্ এন্ড মার্কেটিং, রূপগঞ্জ কমপ্লেক্স, মোহাম্মদ আরিছুর রহমান, চীফ ফিন্যান্সিয়াল অফিসার, আম্বার গ্রুপ, মোহাম্মদ ইমরান হোসেন, মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, আম্বার ডেনিম লিঃ, মোহাম্মদ সোলায়মান উদ্দিন মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, আম্বার সুপার পেপার লিঃ, কামরুন্নাহার কুহেলী, উপ ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, আম্বার গ্রুপ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন বিভাগ) মোঃ আনিছুর রহমান মিয়া, জেইভিপি ও ইনচার্জ (এ্যাকচুরিয়াল ও গ্রুপ ইন্স্যুরেন্স) মোঃ শহিদুর রহমান, জেভিপি (গ্রুপ ইন্স্যুরেন্স) সাদিকুর রহমান প্রমুখ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:৫৭/১/৬/২০২১