পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড স্বল সুদে ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে। আগামী পাঁচ বছরের জন্য এই ঋণ পেয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরও ২০ মিলিয়ন ইউএস ডলার ঋণ পেয়েছিলো। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সুইজারেল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান ব্লু আর্কিড থেকে লংকাবাংলা ফাইন্যান্স ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১২৭ কোটি ২২ লাখা। সম্প্রতি এই খবর প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার ম্যানেজারদেরকে জানানো হয়েছে।
এদিকে প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২১-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্তিত আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা। এ হিসেবে আয় বেড়েছে ২৮ পয়সা বা ২১৫ দশমিক ৩৮ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর