পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের সাবসিডিয়ারি দুই পাওয়ার কোম্পানির একটি মেয়াদ শেষ হয়েছে। অপরটির মেয়াদ শেষ হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুই পাওয়ার কোম্পানির মধ্যে ওরিয়ন পাওয়ার মেঘনাঘাটের সঙ্গে বিপিডিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে মে মাসে। আর ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড এসোসিয়েটসের সঙ্গে শেষ হবে জুলাই মাসে।
তবে চুক্তি ৫ বছর বাড়ানোর জন্য ওরিয়ন কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:১৬/২/৬/২০২১