মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন দূর করতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।
এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, নানা বিষয় নিয়ে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হবে।
এরদোগান বলেন, বৈঠকে আমরা জিজ্ঞাসা করবো, সম্পর্কের ক্ষেত্রে কেন তুরস্ক-যুক্তরাষ্ট্র এত উত্তেজনাপূর্ণ সময় পার করছে।
বেলজিয়ামের ব্রাসেলসে ১৪ জুন অনুষ্ঠেয় সম্মেলনের সাইডলাইনে এরদোগান-বাইডেন বৈঠকে মিলিত হবেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছি। তাদের কারও সঙ্গেই সম্পর্ক এত উত্তেজনাপূর্ণ ছিল না।
সানবিডি/এনজে