ওমান উপসাগরে ‘খার্গ’ নামের ইরানের একটি বিশাল জাহাজ আগুন লেগে ডুবে গেছে।
স্থানীয় সময় বুধবার ইরানের দক্ষিণের জাস্ক বন্দরের নিকট এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট বলে কাতারভিত্তিকআল জাজিরার খবরে বলা হয়েছে।
এ ব্যাপারে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাহাজটি প্রশিক্ষণ জাহাজ হিসেবে ব্যবহৃত হতো এবং এতে প্রায় চার’শ ক্রু সদস্য এবং প্রশিক্ষণার্থী ছিল। আগুন লেগে জাহাজটি ডুবে গেলেও জাহাজে থাকা সকলকে অক্ষত উদ্ধার করা হয়েছে। তবে ২০ জন ক্রু সদস্য হালকা আহত হয়েছেন।
সেনাবাহিনীর বরাতে খবরে বলা হয়, বুধবার প্রথম প্রহরে আগুন লাগা জাহাজটি রক্ষা করতে ২০ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। তবুও জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করা যায়নি।
সানবিডি/এনজে