অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের পর ফিলিস্তিনে ধ্বংস হয়ে যাওয়া ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনে জরুরিভাবে চিকিৎসা সহায়তা দরকার। এ ধরনের সংঘাত জনসংখ্যার বাস্তুচ্যুতির পাশাপাশি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তোলে।
এক বিবৃতিতে বলা হয়ে, ইসরাইলের সাম্প্রতিক হামলায় প্রায় ৭৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রায় ৩০টির কাছাকাছি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
ডব্লিউএইচও বলছে, পশ্চিমতীরসহ পুরো ফিলিস্তিনে কমপক্ষে দুই লাখ মানুষকে যেন চিকিৎসা সহায়তা দেওয়া যায় সে জন্য কাজ চলছে।
সানবিডি/এনজে