
ব্যাংক, পুঁজিবাজার, বীমা ও অন্যান্য আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। আর্থিক খাত সংস্কারে পাঁচটি আইন সংশোধন ও যুগোপযাগেী করার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব কথা বলেন।
আর্থিক খাত সংস্কারে যেসব আইন সংশােধন ও যুগােপযােগী করার উদ্যোগ নেয়া হয়েছে তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে : ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, পেমেন্ট সিস্টেম আইন, অস্থাবর সম্পত্তি জামানত আইন, দেউলিয়া (সংশোধন) আইন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন।
সানবিডি/এএ