
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি বিভাগ হচ্ছে- ১. স্থানীয় সরকার বিভাগ পাচ্ছে প্রায় ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা। ২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাচ্ছে প্রায় ২৮ হাজার ৪২ কোটি টাকা। ৩. বিদ্যুৎ বিভাগ পাচ্ছে প্রায় ২৫ হাজার ৩৪৯ কোটি টাকা। ৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২০ হাজার ৬৩৪ কোটি টাকা। ৫. রেলপথ মন্ত্রণালয় পাচ্ছে প্রায় ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা। ৬. স্বাস্থ্য সেবা বিভাগ বরাদ্দ পেয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। ৭. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পেয়েছে প্রায় ১১ হাজার ৯২০ কোটি টাকা। ৮. সেতু বিভাগ পেয়েছে মোট ৯ হাজার ৮১৩ কোটি টাকা। ৯. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে প্রায় ৮ হাজার ২২ কোটি টাকা। ১০. পানি সম্পদ মন্ত্রণালয় পেয়েছে প্রায় ৬ হাজার ৮৭১ কোটি টাকা।
সানবিডি/এএ