
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক স্বামী। এ ঘটনায় মুন্সীগঞ্জ আদালতে স্বামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
শুক্রবার বিকেল সারে ৪টার দিকে শ্রীনগর থানায় এ প্রেসব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হেদায়েতুল ইসলাম ভূঞা, ওসি হেলাল উদ্দিন (তদন্ত) ও মো: আজগর (অপারেশন)।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ স্ত্রী পারভীন আক্তানের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সীকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মুন্সীগঞ্জ আদালতে পাঠালে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা (১৬), মিম (৮), জান্নাত (৪) নামে তিন মেয়ে ও ইয়াসিন (১২) নামে এক ছেলে রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়।
সানবিডি/এএ