লোহাগড়ায় নূর মোহাম্মদ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান
প্রকাশ: ২০১৬-০১-১৬ ২১:০০:৫২

নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লোহাগড়া পাইলট বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রসাশক মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ হফিজুর রহমান। উদ্বোদন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামীলীগের জেলা সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।
বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা সভাপতি এস,এম,এ হান্নান রুনু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ পয়েজুল আমির লিটু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল হক, লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শা,ম,আনোয়ারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান, পাইলট স্কুলের প্রধান শিক্ষক মৃতুন্জয় কুমার দাশ, নিসচা জেলা শাখার সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম, সহপ্রধান শিক্ষক এস, এম, হায়তুজ্জমান, বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক, সহ শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













