আর এ গণির বাসায় খালেদা জিয়া

প্রকাশ: ২০১৬-০১-১৭ ১১:০৫:৪৭


khaleda_ziaদলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ড. আর এ গণির বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ১৯ নম্বর সড়কে আর এ গনির বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান খালেদা জিয়া। এসময় বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। তাদের সান্ত্বনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনিসহ স্থানীয় নেতাকর্মীরা।

রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আর এ গণি।

সানবিডি/ঢাকা/এসএস