সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫২ টির, দর কমেছে ৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৭২ কোটি ১৮ লাখ ৪৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৭৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, দর কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭২ লাখ ২ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:০৬/৯/৬/২০২১