ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
প্রকাশ: ২০১৬-০১-১৭ ১৩:৩৩:৫৪

ঘন কুয়াশার কারণে জেলা শহরের সুহিলপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রনি (৩২) ও তার শিশু সন্তান আদফান (০৯)। রনি আশুগঞ্জের এলেম খাঁনের ছেলে। তিনি পৌর শহরের কাজিপাড়া মহল্লায় ভাড়া থাকতেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে রনি তার ছেলে আদফানকে নিয়ে মোটরসাইকেল যোগে আশুগঞ্জ থেকে কাজিপাড়ার ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সাহাবুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৭টায় ঘন কুয়াশার কারণে আশুগঞ্জের সোনারমপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













