স্কুলে অতিরিক্ত ফি: তদন্ত শুরু, মাউশির হুঁশিয়ারি
আপডেট: ২০১৬-০১-১৭ ১৪:২৪:৪২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে হঠাৎ করে অতিরিক্ত বেতন-ফি আদায়ের প্রতিবাদে অভিভাবকরা আজ রবিবারও বিক্ষোভ করছেন রাজপথে।গত কয়েকদিন ধরেই তারা বিক্ষোভ করছেন।বেশ কিছু দিন এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ।
তিনি বলেছেন, এ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এতে যেসব স্কুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রবিবার এক অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক এসব কথা বলেন। নতুন বছরের শুরুতেই রাজধানীর বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের নিকট থেকে প্রায় দ্বিগুণ ভর্তি ফি আদায় করা হচ্ছিল। এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই সব শিক্ষার্থীদের অভিভাবকরা।এতে ওইসব স্কুলের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তি বাড়ে নগরবাসীর।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













