

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো