২১ জানুয়ারি মতিন স্পিনিংয়ের পর্ষদ সভা

প্রকাশ: ২০১৬-০১-১৭ ১৫:৪৮:২৬


motin-spinning-আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা। ওইদিন দুপুর আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

সভায় কোম্পানিটির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওইদিন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সানবিডি/ঢাকা/আহো