বিমা খাতের ৪ কোম্পানি লুজারে
প্রকাশ: ২০১৬-০১-১৭ ১৬:৫৮:৫৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজারে উঠে এসেছে বিমা খাতের ৪ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেন্টাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। আজ টপটেন লুজারের থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই তথ্যমতে, এদিন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ লেনদেন ছিল ২৮ টাকা ৮০ পয়সা। দিন শেষে ৩৯ বারে কোম্পানির ৫৩ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়। লুজারের পঞ্চম অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ পয়সা বা ৫ দশমিক ০৩ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ১৭ টাকা। এদিন ৫ বারে কোম্পানির ২ হাজার ৩১৬টি শেয়ার লেনদেন হয়।
বিমা খাতের অপর কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স ছিল তালিকার সপ্তম স্থানে রয়েছে। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ০৭ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ১১ টাকা ৮০ পয়সা। এদিন ২০৬ বারে কোম্পানির ৩ লাখ ৫৩ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন হয়।
এছাড়া টপটেন লুজারে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এবং অলিম্পক এক্সেসরিজ লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













