আইপি জটিলতা সমাধানের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩ জুন পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর সাতদিনে ১২৮ ট্রাকে ৩ হাজার ৪৮৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতিদিনই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ছে। অন্যদিকে একদিনের ব্যবধানে স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে।
এ ব্যাপারে বন্দরসংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, ৩ জুন বন্দর দিয়ে চার ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে, ৫ জুন নয় ট্রাকে ২১৩, ৭ জুন ১৫ ট্রাকে ৩৯৭, ৮ জুন ২২ ট্রাকে ৫৮৫, ৯ জুন ২৭ ট্রাকে ৭৪১ ও ১০ জুন ৩৬ ট্রাকে ১ হাজার ৩৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সর্বশেষ গত শনিবার ১৫ ট্রাকে ৪১৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।
হিলি স্থলবন্দর ও বিভিন্ন আমানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগেও এসব জাতের প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ২৭-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে কেজিপ্রতি দাম কমেছে ২-৩ টাকা করে।
সানবিডি/এনজে