সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫৮ বারে ২১ লাখ ৯৬ হাজার ৫০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৩২বারে ২০ লাখ ২ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮৭ বারে ১৪ লাখ ৩৫ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেনারেশন টেক্স ফ্যাশনের ৫.৩৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.১৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৫.১৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৮৪ শতাংশ, গোল্ডেনসনের ৪.৭৯ শতাংশ ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৫৮/১৪/৬/২০২১