সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২০৪ বারে ৯ লাখ ৮৫ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৩ বারে ২ লাখ ১ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৬৬ বারে ৮১ লাখ ৬১ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিয়ন ক্যাপিটালের ৪.১০ শতাংশ,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ, আইএলএফএসএলের ৩.৭৭ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৩.৭০ শতাংশ, এবি ব্যাংকের ৩.৬৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.৬৬ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৩.৬৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:০৬/১৫/৬/২০২১