
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি বন্ড ইস্যু করবে। বন্ডের বৈশিষ্ট্য জিরো কুপন বন্ড ৪ বছরমেয়াদি, অরূপান্তরযোগ্য ও পূর্ণ অবসায়নযোগ্য। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এএ