খুলনার অপহৃত স্কুলছাত্রীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার

প্রকাশ: ২০১৬-০১-১৭ ২০:৩৭:৩৫


Khulna20160114081129থানা পুলিশ খুলনার ফুলতলায় অপহৃত স্কুলছাত্রী সামছুন্নাহার লাবনীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার এবং ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করে। এছাড়া ভিকটিম লাবনী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দী প্রদান করে।

আটককৃতরা হল গোপালগঞ্জের সোনাডাঙ্গা এলাকার শফিকুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম (২০) এবং মৃত আঃ খালেকের পুত্র রফিকুল ইসলাম (২১)।

পুলিশ জানায়, ফুলতলার দামোদর উপজেলা এলাকার মাষ্টার দেলোয়ার হোসেনের বাড়িস্থ আশা সমিতির ম্যানেজার আঃ ওয়াদুদের কন্যা সামছুন্নাহার লাবনী (১৬) গত মঙ্গলবার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত হয়।

এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে তরিকুল ও রফিকুলকে আসামী করে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৩, ১৫/০১/১৬ইং) দায়ের করেন।

পুলিশ শনিবার দিবাগত রাত তিনটায় আসামীদের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার এবং ভিকটিম লাবনীকে উদ্ধার করে। গতকাল দুপুরে আদালতে ভিকটিমের জবানবন্দী গ্রহণ এবং আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সানবিডি/ঢাকা/রাআ