বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কমিটি ঘোষণা

আপডেট: ২০১৬-০১-১৭ ২১:২৭:৪২


12571336_10207111843648095_424151065_nজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় বাধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের অফিসে রোববার দুপুর ১২ টায় বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০১৬ সালের বাঁধন জবি ইউনিটের নতুন কমিটি ঘোষিত হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফরিদ শেখ।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ।

আরো উপস্থিত ছিলেন বাঁধন জবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক আবু সালেহ সিকান্দার প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ