বিএনপির শীর্ষ নেতাদের একযোগে পদত্যাগ করা উচিত- সেতুমন্ত্রী
প্রকাশ: ২০১৬-০১-১৭ ২১:৫৫:১৭

আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থতার দায়ে বিএনপির শীর্ষ নেতাদের একযোগে পদত্যাগ করা উচিত।
তিনি রোববার ১৭ জানুয়ারী দুপুরে কক্সবাজারের পেকুয়ায় সম্প্রতি দুর্বৃত্তের হামলায় নিহত উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির পরিবারের সাথে সাক্ষাত শেষে একথা বলেন। এর আগে মন্ত্রী মরহুম ফরায়েজীর কবর জিয়ারত করেন।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল করিম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম এম এ সহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ সরকারী কর্মকর্তা, নিহত আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যগণ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা এযাবত কালের সফল প্রধানমন্ত্রী, তাই তার সাথে অন্য কোন দলের নেতা বা নেত্রীর তুলনা হয়না।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













