
[caption id="attachment_14091" align="aligncenter" width="960"]
তাসলিমা নাসরীনের ফেসকুব থেকে সংগৃহিত[/caption]
'তাড়াহুড়ো করে শখ মিটিয়ে নিচ্ছি, যদি মরে যাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরীন। তিনি তার ফেসবুক পেজে এ মন্তব্য করেন। পাঠকদের জন্য তাসলিমা নাসরীনের লেখাটি হুবহু তুলে ধরা হলো।
"আজ একটি তাঁতের শাড়ির দোকানে গিয়েছিলাম। কিনেছি কিছু, খুব দামি নয়, আবার তিনশ'-চারশ টাকারও নয়। একজন জিজ্ঞেস করলো, 'তোমার তো অনেক শাড়ি, তবে যে আরও শাড়ি কিনছো!' আমি বললাম, 'তাড়াহুড়ো করে শখ মিটিয়ে নিচ্ছি। কবে দুম করে মরে যাবো কে জানে!' ফের প্রশ্ন,' হঠাৎ মরার চিন্তা আসছে কেন?' বললাম, 'হয়তো আসতো না, কিন্তু চোখের সামনে টুপটুপ করে আত্মীয়রা বন্ধুরা যেভাবে মরে যাচ্ছে, এদিকে আমার লিভারটিতেও নাকি গাদা গাদা ফ্যাট জমেছে। ভরসা পাই না'।"
সানবিডি/ঢাকা/এসএস