

রাজধানীর হাজারীবাগ এলাকায় সাবেদ আলী বস্তিতে (শিকদার মেডিকেলের পাশে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চঞ্চল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ (সোমবার) সকাল ৯টা ৩৮ মিনিটে সাবেদ আলী বস্তিতে আগুন লেগেছে, এখনো কারণ জানা যায়নি। আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’