ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থীদের সমর্থকদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. মনির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনির একই ইউনিয়ন ও ওয়ার্ডের মো. বশিরউল্লাহ ছেলে। তিনি ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক।