সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, দর কমেছে ১২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭০২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, দর কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:১০/২২/৬/২০২১