ম্যারিকো বাংলাদেশের পর্ষদ সভা ২৫ জানুয়ারি

প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৪:৩৪:৪৯


Marico_Latestপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

সভায় কোম্পানির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সানবিডি/ঢাকা/আহো