পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামে অ্যাসেট ম্যানেজমেন্ট এনটিটি করবে কোম্পানিটি। বে-লিজিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট-১৯৯৩ এবং কোম্পানি আইন ১৯৯৪ ধারা অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে বে লিজিং।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:১৪/২৪/৬/২০২১