দিনাজপুরের হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরেই পেঁয়াজের বাজারে অস্তিরতা বিরাজ করছে।আমদানি, চাহিদা ও গুণগত মানকে কেন্দ্র করে পণ্যটির বাজারদরে উত্থান-পতন অব্যাহত আছে। সর্বশেষ বুধবার একদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ১-২ টাকা করে বেড়েছে।
এব্যাপারে বন্দরসংশ্লিষ্টরা জানান, মাসের শুরুতে আমদানি বাড়ায় পণ্যটির ঊর্ধ্বমুখী দাম কমতে থাকে। কিন্তু লোকসানের আশঙ্কায় আমদানি কমানোয় আবারো দাম বাড়ে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পেঁয়াজের মান নষ্ট হয়ে যাওয়ায় মঙ্গলবার দাম কমেছিল। বুধবার ঊর্ধ্বমুখী চাহিদার কারণে দাম আবারো বেড়েছে। জানা যায়, একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গতকাল দাম বেড়ে ২৬ টাকা ও নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা থেকে বেড়ে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সানবিডি/এনজে