ঢাবিতে এবার মেট্রোরেলের পক্ষে মানববন্ধন
প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৬:০৩:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা নিরসনে পদক্ষেপ গ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী, ক্ষণিকা, বৈশাখী বাসের যাতায়াতকারী শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে ক্ষণিকা বাসের যাত্রী ও শিক্ষার্থী আসিফ বলেন, ‘মেট্রোরেল বাস্তবায়ন হলে সবচেয়ে সুবিধা হবে ক্ষণিকা রুটের শিক্ষার্থীদের। আমাদের গাজীপুর-টঙ্গী থেকে আসতে তিন ঘণ্টা সময় লেগে যায়। এতে আমাদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে সমস্যা হয়।’
বৈশাখী বাসের যাত্রী ও শিক্ষার্থী মুহিবুল্লাহ রিজভী বলেন, ‘আমরা অধিকাংশ সময় ৮টার ক্লাস করতে পারি না। অনেক সময় বাস পাওয়া যায় না। মেট্রোরেলের ফলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব।’ মানববন্ধন থেকে আগামী ২০ জানুয়ারি বুধবার একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













