ইবিতে কর্মবিরতির সাত দিনে ২৮ পরীক্ষা স্থগিত
প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৭:১৬:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির সাত দিনে বিভিন্ন বিভাগের ২৮ টি চুড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। এ অচলাবস্থার আশু সমাধান না হলে জানুয়ারী মাসেই ৮০ টিরও বেশি চুড়ান্ত পরীক্ষা স্থগিত হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
ক্যাম্পাস ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষকদের লাগাতার সর্বাত্বক কর্মবিরতির সোমবার সাত দিন অতিবাহিত হয়েছে। গতকাল সোমবারও যথারীতি কোন বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে লাগাতার কর্মবিরতির এই সাত দিনে বাংলা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ইংরেজীসহ বিভিন্ন বিভাগের ২৮ টি চুড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। এর মধ্যে ১২ জানুয়ারী ২ টি, ১৩ জানুয়ারী ৬ টি, ১৪ জানুয়ারী ৯ টি, ১৬ জানুয়ারী ৫ টি, ১৭ জানুয়ারী ২ টি এবং ১৮ জানুয়ারী ৪ টি চুড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছ। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত পরীক্ষা চললেও ইবি শিক্ষক সমিতি পরীক্ষাও বর্জণ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য অধ্যাপক ইয়াকুব আলী বলেন, “যেহেতু শাট ডাউন কর্মসূচী চলছে তাই আমরা পরীক্ষা স্থগিত রেখেছি।”
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













