রাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতার কক্ষে ফেনসিডিল!

প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৭:২৩:১৩


Chhatro.Leageরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের সিলগালা রুমে তল্লাশি করে পরিত্যাক্ত ফেনসিডিল ও ককটলে সদৃশ ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ তল্লাশি চালোনো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.তারিকুল হাসান ও হল প্রভোস্ট প্রফেসর ড. আসরাফ উজজ্জামানের নেতৃত্বে আবাসিক হলের ২২১, ২২২, ২২৪, ২৩১, ২৩২ নম্বর কক্ষে এ তল্লাশি চালানো হয়।

এর আগে এ সকল রুমগুলোতে সদ্য বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার অনুসারীরা থাকতেন। তারা রাতের আঁধারে পালিয়ে যাওয়ায় কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল।

তল্লাশি করে এসকল রুমের মধ্যে ২২১ও ২২২ নম্বর কক্ষ থেকে পরিত্যাক্ত বিপুল পরিমাণ ফেনসিডিল, ব্যবহৃত মাদকের বোতল, ককটেল সদৃশ্য ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে।

এই ২টি রুমে ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (বহিস্কৃত) ও যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ (বহিস্কৃত) থাকতেন

সানবিডি/ঢাকা/এসএস