

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিষ্টারে ‘ডি’ ইউনিটের বিষয় ভিত্তিক ৬ষ্ঠ মনোনয়ন, ৫ম মাইগ্রেশন এবং মানিবক ও বিজ্ঞান শাখায় উপজাতি ও প্রতিবন্ধী কোটায় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) গণসংযোগ কর্মকর্তা (পিআরও) ফিরোজ আলম কর্তৃক স্বাক্ষরিত এক সংবাাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, ডি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ২৬৮ থেকে ৩১৮ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৭৮ থেকে ২৮১ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২৪ এবং (অপেক্ষমান মেধা তালিকা) ১৯ থেকে ২৬ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ ৬ষ্ঠ মেধা তালিকায় মনোনীত হয়েছেন।
৬ষ্ঠ মনোনয়ন ও ২য় কোটায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উক্ত তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে। মাইগ্রেশনের জন্য তালিকাভূক্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে নতুন বিভাগের যোগাযোগ করতে হবে এবং মাইগ্রেশনে নতুন বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীর পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোন সংশ্লিষ্টতা থাকবে না।
‘ডি’ ইউনিটের ৬ষ্ঠ মনোনয়ন তালিকা ও ৫ম মাইগ্রেশন তালিকা ও কোটায় ২য় মনোনয়ন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস