ধুলার পরে আসন পেতে প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৮:০৬:৪৯


hasina.PMএ এক অপূর্ব আনন্দ মেলা। গণভবন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে পিঠা-পুলির দাওয়াত খেতে এসেছেন অনেক মানুষ। তাদের কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, কেউ সাহিত্যিক, কেউ সাংস্কৃতিক কর্মী। এমন কয়েক শ’ বিশিষ্ট ব্যক্তি এই উঠানে জমজমাট পিঠা উৎসব ও মেলায় অংশ নিয়েছেন।

ঘাসের চত্বরে এক দিকে প্যান্ডেল, অন্যদিকে ছোট্ট মঞ্চ সেজেছে। সেখানে চলছে নানা পরিবেশনা। কেউ গাইছেন, কেউ নাচ করছেন, কেউ বা করছেন কবিতা আবৃত্তি।

প্যান্ডেলে বসেছেন বিশিষ্টজনরা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধুলার ওপর আসন পেতে শতরঞ্জিতে বসেছেন একদম মঞ্চের সামনে। তার পাশে ছোট বোন শেখ রেহানা ছাড়াও রয়েছেন অন্য অনেকে। সবার সঙ্গে আড্ডা জমিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন প্রধানমন্ত্রী।

Cheildবিভিন্ন পেশাজীবীর জন্য প্রতিবারের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এ আয়োজন করা হয়। প্রথমে গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এতে উপস্থিত আছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তার আগে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

সানবিডি/ঢাকা/এসএস