বৈঠক শেষ, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৯:৪৬:০১


pm_hasina_13608বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান এই সমস্যার দ্রূত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে একটি সূত্র সানবিডিকে নিশ্চিত করেছে।

সোমবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়। আর এখান থেকে সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে, আগে থেকেই এমনটা আশা করেছিলেন আন্দোলনরত শিক্ষকগণ।

উল্লেখ্য, মোট পাঁচ জন শিক্ষক নেতার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ