ইবিতে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৬-০১-১৮ ২০:০৪:১২


Tarunno edited combined (1)ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পাসের টিএসসিসি ভবনের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য।

তারুণ্যের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন তারুণ্যের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শাহজাহান মন্ডল, অধ্যাপক আব্দুল গফুর গাজী এবং তারুণ্যের সধারণ সম্পাদক শাহিদা আখতার আশাসহ তারুণ্যের কর্মীরা।

সানবিডি/ঢাকা/রাআ