খুলনা বিভাগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় তাদের মৃত্যু হয়।
এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হলো।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন।
সানবিডি/এনজে