ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৯ লাখ ১ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের দর কমেছে ১০ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর কমেছে ১০ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, সী পার্লের ৮.৩৭ শতাংশ, আরামিট সিমেন্টের ৮.১৮ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৫৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৫৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৩৪ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬.০৩ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:২৯/৩/৭/২০২১