উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলায় আগুন ধরে গেছে।
ইসরাইলি জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়। খবর জেরুজালেম পোস্টের।
এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরাইল এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও তেলআবিবের দাবি, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই।
ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।
সানবিডি/এনজে